আসানসোল জেলে প্রথমবার দুর্গাপুজো, পুরোহিত কারারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি,আসানসোল : আসানসোলের বিশেষ সংশোধনাগারে আয়োজন করা হয়েছে প্রথমবার দুর্গাপুজো। মঙ্গলবার এখানে আয়োজিত হয়েছে অষ্টমী পুজো। বিচারাধীন বন্দি, সাজাপ্রাপ্তবন্দীরা সংশোধনাগারে দিন কাটাচ্ছেন। এবার তাদের জন্যই পূজোর আয়োজন করা হয়েছে। এতেই খুশি আবাসিকরা। সংশোধনাগার কে পূজোর জন্য সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। সংশোধনাগারের ভিতরে ও বাইরে সর্বত্রই সাজো সাজো পরিস্থিতি। এদিন পুরোহিত হয়েছেন কারারক্ষী। ব্রতী ও ঢাকির কাজ করছেন সংশোধনাগারে থাকা বন্দিরাই। আলপনা দিচ্ছেন মহিলা আবাসিকরা। প্রদীপ তৈরি করেছেন তারা।

সংশোধনাগারে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে জেল সুপার চান্দ্রেয়ী হাইত জানিয়েছেন, জেলে থাকা আবাসিকরা আবেদন করেছিলেন ছোট করে হলেও পুজোর ব্যবস্থা যদি করা যায়। সেইমতো রাজ্য প্রশাসনের কাছে আবেদন করি। কারাগার দফতর থেকে অনুমতি পাই। এবার সব নিয়ম মেনে এক চালের সাবেকি প্রতিমা দিয়ে পুজো করা হচ্ছে। মহিলাদের জন্য সরকারিভাবেই নতুন শাড়ি দেওয়ার ব্যবস্থা হয়েছে। মূল পুরোহিত কারারক্ষী বিদ্যুৎ চক্রবর্তী। পুরোহিতের সঙ্গে ব্রতী চারজনই জেলের আবাসিক।

তিনি আরও জানান, পুজোর সময় আলপনা উল্লেখ্যযোগ্য। মহিলা বন্দিরা আলপনা দিয়েছেন। ১০৮ প্রদীপ তাঁরাই গড়েছেন। ওঁরা অত্যন্ত খুশি। বাইরে থেকে ঢাক আনা হয়েছে। ঢাক বাজাচ্ছেন এক্সপার্ট আবাসিকরা। অষ্টমী উপলক্ষ্যে সব জায়গায় শুরু হয়েছে কুমারী পুজো। মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলী। সব জায়গার মতো বেলুড়েও চলছে কুমারীপুজো। মঠের সন্ন্যাসী ও সেবকরা নিয়ম মেনে পুজোর আচার পরিচালনা করছেন। বেলুড়মঠে দুর্গাপুজো এবার ১২৫তম বর্ষ। পুণ্য ও নিয়ম মেনে চলছে পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো হয় বেলুড়ে। ধুমধামের সঙ্গে কুমারীপুজোর আয়োজন করা হচ্ছে বেলুড় মঠে ৷ এদিন সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত রয়েছে সন্ধিপুজোরক্ষণ। স্বামী বিবেকানন্দ এই কুমারীপুজো শুরু করেছিলেন। সেই থেকেই বেলুড়ে এই পুজো নিয়ম মেনে হয়ে আসছে। প্রতিবছর পাঁচ – সাত বছর বয়সী শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। এবারও সেই একই নিয়ম মেনে কুমারীপুজোর আয়োজন করা হয়েছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ