দুর্গাপুজোর স্বীকৃতি মিছিলে শুধু অংশ নেবে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা

বিভিন্ন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির সর্বাধিক দেড় হাজার পড়ুয়া মিছিলে অংশ নেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর (Durgapujo) আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরতে আগামী পয়লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে আয়োজিত পদযাত্রায় পড়ুয়াদের সামিল হওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। আর তা নিয়েই নোংরা রাজনীতিতে নেমে পড়েছিল বাজারি সংবাদপত্র গোষ্ঠী ও তাদের স্যাঙাত স্বঘোষিত বামপন্থী শিক্ষক সংগঠনের নেতারা। পরীক্ষা বাতিল করে কীভাবে পড়ুয়াদের মিছিলে সামিল করা হবে সেই প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভাবমূর্তি কলুষিত করার ষড়যন্ত্রে নেমে পড়েছিলেন। বৃহস্পতিবার এ বিষয়ে এক সরকারি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ওই দিন কলকাতা ও জেলায় অনুষ্ঠিত পদযাত্রায় শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণির (XI-XII Class) ছাত্র-ছাত্রীরা অংশ নেবে। ছোট পড়ুয়াদের সামিল করা হচ্ছে না।

ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি উদযাপনে আগামী পয়লা সেপ্টেম্বর রাজ্য সরকারের (West Bengal Government) পক্ষ থেকে কলকাতা (Kolkata) ও জেলায় (District) যে পদযাত্রার আয়োজন করা হচ্ছে তার রূপরেখা এদিন প্রকাশ করা হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব (Information & Cultural Secretary) শান্তনু বসুর (Santanu Basu) স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির সর্বাধিক দেড় হাজার পড়ুয়া মিছিলে অংশ নেবে। বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (Uniform) পরেই মিছিলে পা মেলাবে। পুজো কমিটিগুলি তাদের সদস্য-সদস্যাদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলারাও (৫০০ থেকে ৭৫০ জন) অংশ নিতে পারবেন। প্রতি জেলায় সর্বাধিক ১০০ জন লোকপ্রসার শিল্পী মিছিলে সামিল হতে পারবেন। তাঁদের মিছিলে সামিল হওয়ার জন্য সাম্মানিক দেওয়া হবে। মিছিলে অংশ নেওয়া পড়ুয়া, স্বনির্ভর গোষ্ঠী ও লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য দুবার টিফিনের ব্যবস্থা করতে হবে।’

মিছিলে কোনও রকম কালো রংয়ের ছাতা ব্যবহার করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। জেলার মিছিলে সাংসদ-বিধায়ক সহ জনপ্রতিনিধিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানোর জন্যও জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল শুরু এবং শেষের স্থানে পানীয় জলের পাশাপাশি অ্যাম্বুলান্স, পোশাক পরিবর্তনের জন্য জায়গা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ