গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতিদিন অতিরিক্ত ১৮টি করে লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াত সুগম করতে বড়সড় ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন(Sealdaha Division)। প্রতি বছরের তুলনায় এবছরে রেলের পরিষেবায় ব্যাপক বৃদ্ধি ঘটানো হয়েছে। শুক্রবার শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব কুমার সাক্সেনা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেলার দিনগুলিতে ট্রেনের সময়সূচী এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন।রেকর্ড সংখ্যক স্পেশাল ট্রেন পরিষেবা মিলবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। কারণ যেহেতু এ বছর কুম্ভ মেলা নেই।

তাই গঙ্গাসাগর মেলায় উল্লেখযোগ্য ভিড় হবে রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে। সেই কথা মাথায় রেখেই রেল দফতর অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।রেল সূত্রে খবর, আগামী ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত একগুচ্ছ বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানো হবে। ২০২৫ সালে যেখানে অতিরিক্ত ট্রেনের সংখ্যা ছিল ৭২টি, ২০২৬ সালে তা বাড়িয়ে করা হয়েছে ১২৬টি। প্রতিদিন গড়ে ১৮টি অতিরিক্ত ট্রেন (যা গত বছরের গড় ১২টির তুলনায় অনেক বেশি) যাতায়াত করবে।

এর মধ্যে নামখানা এবং কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশন অভিমুখে ডাউনের দিকে ৫৬টি এবং আপের দিকে ৭০টি বিশেষ ট্রেন চলবে। প্রতিটি স্টেশনে গঙ্গাসাগর যাত্রীদের জন্য থাকবে বিশেষ রেলের পক্ষ থেকে ক্যাম্প। ভিড়ের সুযোগে যাতে কোন অঘটন না ঘটে তার জন্য থাকবে আরপিএফ জওয়ানদের কড়া নজরদারি।বিভিন্ন স্টেশনে থাকছে পুণ্যার্থীদের জন্য পানীয় জলেরও বিশেষ ব্যবস্থা। একই সঙ্গে থাকছে মেডিকেল ক্যাম্প।যাত্রীদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ