‘শিবাজী’র ছবি আঁকা টি-শার্ট পরে নাচ, মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই কী সাফাই রীতেশের?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্রপতি শিবাজী মহারাজের অবলম্বনে নির্মিত ‘রাজা শিবাজী’ দিয়ে পরিচালক হিসেবে নিজের জায়গা পোক্ত করেছেন রীতেশ দেশমুখ। তাঁর ছবিটি দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। যদিও ছবি মুক্তির আগে কয়েকটি সংলাপ আর রীতেশের অভিনয় নিয়ে সমালোচনা হয়েছিল। অনেকের দাবি ছিল, ছবিতে শিবাজীকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ছবির উপর সেই সমালোচনার প্রভাব পড়ে নি। উল্টে মহারাষ্ট্র জুড়ে ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। ছবিটির সাফল্য উদযাপন উপলক্ষে, সম্প্রতি ছবির কলাকুশলীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুুদের জন্যে একটি পার্টির আয়োজন করেছিলেন রীতেশ। উদযাপনের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by कोहिनूर मराठी मीडिया❤❤❤❤🎬🎬🎬🎬 (@kohinoor_marathi_media)

কারণ ভিডিওতে রীতেশ দেশমুখকে মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে বলিউড গানের তালে নাচতে দেখা গিয়েছে। শিবাজীর ছবি খোদাই করা টিশার্ট পড়ে বলিউড গানের সঙ্গে অভিনেতার নাচ নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, অভিনেতা মদ্যপ অবস্থায় ওইভাবে নাচছিলেন। যা কিনা মহারাজের প্রতি অসম্মান করাকে বোঝায়। বিতর্ক নজর এড়িয়ে যায়নি রীতেশের। তিনি এই বিতর্কের জবাবে, আজ, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন এবং ক্ষমা চেয়েছেন। নায়ক জানিয়েছেন, ছত্রপতি শিবাজী মহারাজকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর।

রীতেশের কথায়, ‘সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাজা শিবাজী’ সিনেমাটির সাফল্য উদযাপন করতে আমার একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এ সম্পর্কিত একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শিবাজী মহারাজের একজন ভক্ত হিসেবে দর্শকদের ভুল ধারণা স্পষ্ট করা আমার কর্তব্য। আমি বলতে চাই যে, ছত্রপতি শিবাজী মহারাজের ছবি সম্বলিত একটি টি-শার্ট পরে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম। বিশ্বাস করুন, উদযাপনের সময় তাঁকে অসম্মান করার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার ছিল না। আমি সিনেমাটির প্রচারের সময় ওই টি-শার্টটি পরেছিলাম। সেদিন প্রচার থেকেই আমি অনুষ্ঠানে যাই, কিন্তু তাই সেটাই পরা ছিল গায়ে। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে করা কিছু অন্যায্য দাবি করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি জীবনে কখনও মদ পান করিনি, এবং ভবিষ্যতেও করব না। সুতরাং, এই প্রসঙ্গে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য, যিনি এই ভিডিওটি ধারণ করেছেন, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি। ‘রাজা শিবাজী’ সিনেমার জন্য সাড়ে তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ক্যামেরার সামনে ও পেছনের সমস্ত শিল্পীরা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে, আমার এই কাজের জন্যে যদি কারও মনে আঘাত লাগে, তবে একজন শিবপ্রেমী হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ ছবিটি এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা আয় করেছে।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা