মহানগরের রাস্তায় ৫০ টি ই- বাস

২০২১ সালে পুজোর সময় একমাস ধরে নিউটাউন ও সংলগ্ন এলাকায় একটি বাস পরীক্ষামূলকভাবে চালিয়েছিল ফোটন মোটর ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাজেহাল বাস মালিক থেকে যাত্রীরা। এবার তাতে কিছুটা স্বস্তি মিলবে। কারণ শহরের রাস্তায় নামতে চলেছে ৫০ টি ই-বাস (E- Bus)। সরকার নির্ধারিত ভাড়াতেই চলবে বাস। এই খবর পাওয়া গিয়েছে ই- বাস প্রস্তুতকারী সংস্থা ফোটন মোটর ইন্ডিয়া-র তরফে। আরও জানা গিয়েছে, সরকার নির্ধারিত ভাড়াতেই চলবে এসি সিএনজি বাস (CNG Bus)। এই বেসরকারি বাস চলবে আপাতত স্বল্প সংখ্যায়।

প্রসঙ্গত, খুব তাড়াতাড়ি রাজ্যে নির্মিত হতে চলেছে ইলেকট্রিক বাস কারখানা। বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রিক গাড়ি সরবরাহকারী এক সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। ৫০ একর জমিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ই-বাস কারখানা গড় তুলতে চাইছে তারা। মুর্শিদাবাদের রেজিনগরে শিল্প উন্নয়ন নিগমের জমি পরিদর্শনে গিয়েছিলেন এক সংস্থার উচ্চপদস্থ কর্তারা। নবান্ন সূত্রে খবর, আসন্ন বিশ্ব বঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষরিত করবে সংস্থা।

জানা গিয়েছে, ২০২১ সালে পুজোর সময় একমাস ধরে নিউটাউন ও সংলগ্ন এলাকায় একটি বাস পরীক্ষামূলকভাবে চালিয়েছিল ফোটন মোটর ইন্ডিয়া। আপাতত রাজ্য সরকারের সহযোগিতায় নিউটাউনে পরিকাঠামোগত কাজ সম্পূর্ণ করে ফেলেছে ওই সংস্থা। আরও জানা গিয়েছে, ধাপে ধাপে প্রতি বাসকে ভর্তুকির টাকা দেবে কেন্দ্র। রাজ্য প্রতিমাসে মেটাবে ভর্তুকি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে পিএমআই- এর সঙ্গে চুক্তি। মাসে অন্ততপক্ষে ৫ হাজার কিলোমিটার চলবে বাস। সেই ভাড়া নেবে না সংস্থা। তবে রাজ্যের কাছ থেকে কিলোমিটার প্রতি ৮৬ টাকা নেবে ওই সংস্থা। টিকিটের দায়িত্বে থাকবে রাজ্য পরিবহণ নিগমের কণ্ডাক্টর। সংস্থার দায়িত্বে গ্যারেজ, চার্জিং স্টেশন, রক্ষণাবেক্ষণ, চালক। জানা গিয়েছে, যাত্রী পরিষেবায় কড়া নজরদারি চালাবে নিগম। যাত্রী পরিষেবায় ত্রুটি থাকলে জাত্রীদেরকে জরিমানা দেবে সংস্থা। অন্যসিকে, সিএনজি বাসের জন্য ইতিমধ্যেই ২০ টি পারমিট দয়া হয়েছে। প্রথম ৫ কিলোমিটার ভাড়া ২০ টাকা। পরের ৫ কিলোমিটার ভাড়া ৩০ টাকা। এরপর প্রতি ৫ কিলোমিটারে ভাড়া বাড়বে ৫ টাকা করে। উল্টোডাঙা থেকে করুণাময়ী হয়ে সাপুড়জি পর্যন্ত চলবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ