ফের সন্দেশখালিতে ইডি, শাহজাহানের ইট ভাটা, মাছের বাজারে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সন্দেশখালিতে তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার আমদানি-রফতানি সংক্রান্ত মামলার তদন্তে নেমে শেখ শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছে যায় ইডির দুটি দল। ইডির দুটি দল দুইভাগে বিভক্ত হয়ে ইট ভাটা ও মাছের বাজারে তল্লাশি চালায়। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চালানো হয়। বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের দাবি, চিংড়ি ও ইট ভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির টাকা সাদা করা হয়েছিল। জানা গিয়েছে, মোট তিন জনের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই তিন জন হলেন রিন্টু মোল্লা, আইনুর মোল্লা ও জামালউদ্দিন মোল্লা। রিন্টু মোল্লা শেখ শাহজাহানের মাছের বাজারের ম্যানেজারের শ্যালক। পাশাপাশি আইনুর ও জামালউদ্দিন মোল্লার সঙ্গে শাহজাহানের যথেষ্ট সম্পর্ক ছিল। এদিন ইডি চালানোর আগে সন্দেশখালির মূল রাস্তা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। নদীর পাড়ও ঘিরে ফেলা হয়।

এর আগে ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এর ৫৫ দিন পর শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এখন ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এরইমধ্যে অবশ্য ইডির শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনার ছয় জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এদিন ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ তিন জনকে গ্রেফতার করে সিবিআই।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর