ED’র নজরে বাংলার ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা

ED’র নজরে বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলের ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা যারা ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে চাকরি পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশম ও একাদশ দ্বাদশ। এই এতগুলি ক্লাসের প্রায় ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা(Teachers) এখন ED’র নজরে রয়েছেন। কেননা কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, এদের নিয়োগ বেআইনী ভাবে হয়েছে নিয়োগ দুর্নীতির মাধ্যমে। ইতিমধ্যেই এই ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকাকে চিহ্নিতও করে ফেলেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরা সকলেই TET বা SSC পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও মেধা তালিকায় স্থান পেয়েছিলেন এবং সেই সুবিদে তাঁরা চাকরিও পেয়েছেন। এখন ED’র আধিকারিকেরা এদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য বিস্তারিত নথি তৈরি করছেন যাতে সেখানে এতটুকুও ফাঁক না থাকে তার জন্য। একই সঙ্গে জানা গিয়েছে এই ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকার সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন দুয়ারে সরকারে ৪৪জন IAS, ডাক শিক্ষক-শিক্ষিকাকেও

বাংলায় নিয়োগ দুর্নীতির ঘটনার তদন্ত করতে গিয়ে ED’র আধিকারিকরা বুঝতে পারছেন এর শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২-এর মধ্যে যাঁরা স্কুলে পড়ানোর চাকরি পেয়েছেন তাঁদের বেশির ভাগই চাকরি পেয়েছেন এই নিয়োগ দুর্নীতির মাধ্যমে। কারা কারা এই সময়ে চাকরি পেয়েছেন আখন তাই ED’র আধিকারিকেরা সেই তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত তালিকা SSC’র কাছ থেকে সংগ্রহ করেছন ED’র আধিকারিকেরা। সংগ্রহ করা হয়েছে OMR Sheet’র কপিও। সেখানে দেখা যাচ্ছে, শূন্য থেকে ৫০ বা তার বেশি নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা সব মিলিয়ে প্রায় ১৫ হাজার। অথচ তাঁদের নাম মেধা তালিকায় স্থান পেয়েছে। প্রকৃত যোগ্যদের নাম মেধা তালিকায় ওঠেইনি। এই ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকাদের ইতিমধ্যেই চিহ্নিত করেছেন ED’র আধিকারিকেরা। তাঁর এখন কোন স্কুল চাকরি করছেন, কত মোট কত টাকা মাইনে পেয়েছেন এখনও পর্যন্ত, তাঁদের বেতন কত, এই সব কিছু তথ্য সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

আরও পড়ুন অনলাইনে জমা করতে হবে পুরকর্মীদের সম্পত্তির হিসাব

তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, ১৫ হাজারের মতো সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে শতাধিক এজেন্ট এই ক্ষেত্রে কাজ করেছে। তার মধ্যে সামান্য কয়েকজনকেই চিহ্নিত করে ধরতে পেরেছেন তাঁরা। বাকি এজেন্টরা কে, কোথায় আছেন, তাঁরা কার লোক, তাঁদের মাধ্যমে ঠিক কতজন চাকরি পেয়েছেন, কত টাকার লেনদেন হয়েছে সেই চাকরির জন্য এবং সেই টাকা কোথায় গেল – এইসবই এখন খতিয়ে দেখছেন তাঁরা। একই সঙ্গে জানার চেষ্টা করা হচ্ছে এই সব এজেন্টদের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পর্ক কী!

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেন্য়ান্ট জেনারেল ধিরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম