এবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল ইডি

বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে এবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে এবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রায়গঞ্জের এই বিধায়ক বিধানসভার পিএসির চেয়ারম্যান। অর্থ লেনদেনের হিসাব চেয়ে গত ২৫ জুলাই তাঁকে নোটিস পাঠিয়েছে ইডি।

ইডি সূত্রে খবর, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয় বিধায়কের ব্যবসায়িক সংস্থার তরফে। সেই বিজ্ঞাপনে অনিয়মের অভিযোগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে দাবি ইডির। কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ তরফে দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে ইডি। রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থার ঠিকানায় পাঠানো হয়েছে ওই নোটিস। সূত্রের খবর ওই চিঠিতে বলা হয়েছে, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য রাজ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি তাঁকে টিকিট দেয়। এরপর বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে জয়ীও হন। এরপর নির্বাচনে বিধায়ক হিসেবে জয়লাভ করার পর তিনি আবার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। রাজ্য বিধানসভার পিএসি’র চেয়ারম্যান পদে গত ৩০ জুন তিনি মনোনীত হন। এর মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে বিধানসভায় বাজেট অধিবেশনের সময় তাঁর ঠিকানায় নোটিস পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনার কয়েক মাস যেতে না যেতে এবার সত্যি সত্যি কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক ঠিকানায় গেল নোটিস।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ