২ জুন রাজ্যের উপাচার্যদের নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রীর

মঙ্গলবার বিকেলে দেওয়া হয়েছে এমনই বিজ্ঞপ্তি। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছে উপাচার্যদের কাছে। আগামী বৃহস্পতিবার হবে বৈঠক। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২ জুন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের (UNIVERSITY) উপাচার্যদের (VC) বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু (BRATYA BASU)। শিক্ষামন্ত্রী নিজে বৈঠক করবেন উপাচার্যদের সঙ্গে। আলোচনা হবে একাধিক বিষয়ে। মঙ্গলবার বিকেলে দেওয়া হয়েছে এমনই বিজ্ঞপ্তি। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি পৌঁছে গিয়েছে উপাচার্যদের কাছে। আগামী বৃহস্পতিবার হবে বৈঠক। 

বিশেষ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এই বিশেষ বৈঠকে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আরও একধাপ এগাল রাজ্য। উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থায় একাধিক বিষয়ে পরিবর্তন আনছেন শিক্ষামন্ত্রী। বদলে ফেলছেন খোলনামচা। সমস্ত বিষয়েই সরাসরি নজর রাখছেন তিনি। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের নির্দেশ দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী। 

উল্লেখ্য, এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন ব্রাত্য বসু। আর রাজভবন থেকে বেরিয়েই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যদের (VC) বৈঠক ডেকেছিলেন  শিক্ষামন্ত্রী। জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছিল। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে ওইদিন শিক্ষামন্ত্রীর দীর্ঘক্ষণ কথা হয়। সময়টা প্রায় ৪৫ মিনিট। ভিডিও টুইট করে তা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ওই বৈঠকে আলোচনার বিষয় ছিল বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি। শুধু তাই নয় জানা গিয়েছিল, আলোচনা হতে পারে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা নিয়েও। উল্লেখ্য, টুইট (Twitter) করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। তাঁর ডাকে সাড়া দিয়েই রাজভবনে ওইদিন  গিয়েছিলেন ব্রাত্য বসু। জানা গিয়েছিল রাজ্যের সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। 

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ