সীমান্তের গ্রাম থেকে অষ্টধাতুর গণেশ উদ্ধার বিএসএফের, ধৃত এক মহিলা

দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী গ্রাম গোসাঁইপুর থেকে উদ্ধার হল একটি দামী অষ্টধাতুর মূর্তি। রবিবার ওই মূর্তিটি উদ্ধার করে বিএসএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী গ্রাম গোসাঁইপুর থেকে উদ্ধার হল একটি দামী অষ্টধাতুর মূর্তি। রবিবার ওই মূর্তিটি উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। মূর্তিটি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল বলে মনে করছেন বিএসএফ আধিকারিকরা।

রবিবার এই মূর্তিটির সঙ্গে একজনকে গ্রেফতারও করেছে বিএসএফ। মনে করা হচ্ছে, ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল মূর্তিটি। কিন্তু পাচারের আগেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রাম থেকে মূর্তিটি সহ এক মহিলাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

বিএসএফ(BSF) এর কাছে খবর ছিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের একটি গ্রামের বাড়িতে সন্দেহজনক মূর্তি রয়েছে। খবর পেয়ে তৎপরতা শুরু করে বিএসএফ। ওই বাড়িতে তল্লাশি চালান বিএসএফ জওয়ানরা। রবিবার তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে প্রাচীন অষ্টধাতুর গণেশ মূর্তি উদ্ধার হয়। তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতারও করা হয় এদিন। রবিবার উদ্ধার হওয়া মূর্তি-সহ ওই মহিলাকে হিলি থানার পুলিশের কাছে তুলে দিয়েছে বিএসএফ। কোন পথে ওই মূর্তি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তাও তদন্ত করে দেখছে বিএসএফ।

বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ওই মহিলার নাম রেখা মালো (৪০)। তিনি চকগোপাল বিএসএফ ক্যাম্প থেকে খানিকটা দূরে গোসাঁইপুর গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে, ধৃতের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে বিএসএফ। হলুদ রঙের ওই মূর্তিটির উচ্চতা ১২ সেন্টিমিটার, ওজন ১ কেজি। মূর্তি উদ্ধারের ঘটনা নিয়ে হিলির আইসি গণেশ শর্মা বলেন, “বিএসএফের তরফে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করে আমাদের কাছে জমা দেওয়া হয়েছে। এছাড়াও একজন মহিলাকে গ্রেফতার করেছে। সোমবার মূর্তিটি আদালতে তোলা হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী