নলিন সরকার স্ট্রিটের ভাবনায় ‘রূপান্তর’, শিল্পী সনাতনের হাতে সেজেছেন অষ্টাদশী নৃত্যরতা দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। চারদিকেই শুধুই পুজোর গন্ধ। ঢাকের আওয়াজ, লাইটিং, মায়ের আগমন সব নিয়েই মেতে উঠেছে বাঙালি। বড় বড় মণ্ডপে পৌঁছে গিয়েছে মায়ের মূর্তি। এই মাকে প্রথমে মৃন্ময়ী রূপে গড়ে তোলেন প্রতিমাশিল্পী। তারপরেই তাঁকে চিন্ময়ী রূপ দেওয়া হয় চক্ষুদানের মাধ্যমে। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের মণ্ডপে দেবীর চক্ষুদান করেন সনাতন দিন্দা।

মহালয়ায় চোখ এঁকে মায়ের মূর্তিকে চিন্ময়ী করে তুলেছিলেন সনাতন দিন্দা। দেবী এখানে অষ্টাদশী। আঠারো হাত নিয়ে নৃত্যরতা মূর্তি তৈরি করেছেন তিনি। নিজের ছন্দেই বরবারই অধরাকে ছোঁয়ার চেষ্টা করেন তিনি। ২০১১ সালে নলিন সরকার স্ট্রিটে ঝুলন্ত দুর্গা বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। ১৪ বছর পর ফিরেছেন পুরনো জায়গায়। এবারে নলিন সরকার স্ট্রিটের পুজোর থিম ‘রূপান্তর’। এই থিমের বিষয় কথা বলতে গিয়ে শিল্পী জানিয়েছেন, রূপান্তরের অর্থই জীবন আর যাপন।প্রতি মানুষের চিন্তাভাবনা আলাদা। বর্তমানে প্রতিমুহূর্তে সকলেই রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে।

তাই এই পুজোয় প্রতিমা হোক বা মণ্ডপ সব জায়গাতেই বদলের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। সাতভাই চম্পা, ব্যাঙ্গমা, ব্যাঙ্গমি, লালকমল, নীলকমল রয়েছে। মূল মণ্ডপ থেকে মুখ বাড়িয়ে রয়েছে বাইবেলে উল্লিখিত নোয়াজার। অন্দরে পুরাণের নানান চরিত্ররা। একদিকে দেবকূল ও অন্যদিকে রাক্ষসরা। তবে এসবে নজর নেই দেবীর। তিনি নৃত্যরতা। মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে হাট থেকে কেনা সস্তার সামগ্রী। মায়ের প্রতিমায় চক্ষুদানেও অন্যরকম ভাব ফুটিয়ে তুলতে দেখা গিয়েছিল শিল্পীকে। মণ্ডপে নৃত্যরতা দেবীমূর্তির মধ্যে ফুটে উঠেছে চিন্ময়ী রূপ।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6