SIR জুজু, এবার দিনহাটায় আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা SIR রাজ্যে ঘোষিত হওয়ার পরেই পড়ে হিয়েছে হুলুস্থূল। SIR ঘোষিত হওয়ার আগে নাম বাদ পড়ার আশঙ্কায় আত্মহত্যা করেছিলেন নেতাজীনগর রিজেন্ট পার্কের এক বাসিন্দা। সদ্য উত্তর ২৪ পরগণার পানিহাটিতে প্রদীপ কর নামে ৫৬ বছর বয়সী এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন ভাই বোনদের NRC হওয়ার আশঙ্কায়। আতঙ্কের কারণ হিসাবে একটি ডায়েরিতে NRC কেই দায়ী করে গিয়েছেন তিনি। সেই খবর নিয়ে এখন চাঞ্চল্য।

বুধবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে যখন শাসক বিরোধী রাজনীতি তুঙ্গে তখন কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেন বিষ খেয়ে। নেপথ্যে সেই SIR-এর ভয়। পরিবারের দাবি ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় অত্যন্ত আতঙ্কে ছিলেন বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ। তিনি দিনহাটার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি কোচবিহার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

খাইরুল দিনহাটার বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা। বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তড়িঘড়ি তার পরিবার খাইরুল শেখকে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চেষ্টার পর বর্তমানে খানিক সুস্থ হয়ে কথাও বলছেন। বৃদ্ধ নিজেই জানিয়েছেন যে নামের বানান ভুল থাকার কারণে তিনি ভেবেছিলেন যে তাঁর নাম বাদ চলে যাবে। সেই ভয়েই বিষ খেয়েছিলেন। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6