বুথের ভেতর রহস্যময় ‘বাল্ব ক্যামেরা’! নজরে আসতেই নজিরবিহীন অ্যাকশনে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে নতুন করে সতর্ক হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটগ্রহণের প্রস্তুতির মধ্যেই কয়েকটি বুথে সন্দেহজনক ‘বাল্ব ক্যামেরা’ থাকার সম্ভাবনার খবর সামনে আসায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষা করতে কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ নির্দেশ জারি করেছে। 

বাল্ব ক্যামেরা বলতে এমন এক ধরনের নজরদারি যন্ত্রকে বোঝায়, যা দেখতে সাধারণ বৈদ্যুতিক বাল্বের মতো হলেও তার ভিতরে ছোট আকারের ক্যামেরা লুকিয়ে থাকে। সাধারণত যেখানে বাল্বের ফিলামেন্ট থাকার কথা, সেই অংশেই ক্যামেরাটি বসানো হয়। বাজারে এই ধরনের ডিভাইস সহজেই পাওয়া যায় এবং এর দাম আনুমানিক ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। বাইরে থেকে সাধারণ বাল্বের মতো দেখতে হওয়ায় এটি সহজে চিহ্নিত করা কঠিন।

আরও পড়ুন: ভোট শুরুর আগেই বিপত্তি, অসুস্থ নদিয়ার পোলিং অফিসার

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে কিছু বুথে এমন ডিভাইস থাকার সম্ভাবনার তথ্য পাওয়ার পরই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক এবং প্রিজাইডিং অফিসারদের বিষয়টি জানানো হয়েছে। বিশেষ করে বুথের ভেতরে ইভিএমের উপরে বা সিলিংয়ের আশপাশে লাগানো বাল্বগুলি ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের (Election Commission) মতে, ভোটগ্রহণের সময় কোনও গোপন ক্যামেরা থাকলে ভোটারের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে, যা নির্বাচন বিধির পরিপন্থী। তাই কোনও বুথে সন্দেহজনক ডিভাইস দেখা গেলে দ্রুত তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে কোন জেলা বা নির্দিষ্ট এলাকায় এই ধরনের অভিযোগ এসেছে, তা প্রকাশ্যে জানানো হয়নি। কমিশন স্পষ্ট করেছে, ভোটের দিনে এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। 

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ