ভোট ঘোষণার আগেই ২৯৪ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ২৯৪ কেন্দ্রে রিটানিং অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, বেশ কয়েকটি জেলার জন্য বাড়তে চলেছে জেনারেল অবজার্ভার ও পুলিশ অবজার্ভারের সংখ্যা। তবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য পুলিশ অবজার্ভারের কথা ভাবছে নির্বাচন কমিশন। ২০২১ বিধানসভা নির্বাচনে পুলিশ অবজার্ভার ছিলেন ১৬০ জন, পুলিশ কন্ট্রোল অবজার্ভার ছিলেন ৩৭ জন এবং এক্সপেনডিচার অবজার্ভার ছিলেন ৮৪ জন। 

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, যাদেরই নিয়োগ করা হবে, তারা যেন ন্যূনতম এসডিও র‌্যাঙ্কের অফিসার হয়। তখন মুখ্যসচিব তাতে সম্মতি জানিয়েছিলেন। আর নয়াদিল্লি পৌঁছেই এবার পুলিশ অবজার্ভার বাড়ানোর নির্দেশ পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

তাছাড়া পশ্চিমবঙ্গ–সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা করার বিষয়টি একপ্রকার চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। আর পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ু, কেরলম, অসম এবং পদুচেরিতে। ১৬ মার্চ ভোট ঘোষণা হবে। আর দু’‌দফায় ভোট হবে। প্রথম দফা হওয়ার কথা ১৯ এপ্রিল এবং দ্বিতীয় দফার বৈঠক হবে ২৬ এপ্রিল বলে সূত্রের খবর। আর তারপরই বিধানসভা নির্বাচনের গণনার দিন রাখা হবে। তবে ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি এখনও হয়নি।

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন