সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর তিন‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আজ, সোমবার সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হল। নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে রাজ্যে সমস্ত ভলান্টিয়ারদের রিজার্ভ পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে নির্বাচন চলাকালীন নানা কাজ সামলাতে সমস্যা হতে রাজ্যের পুলিশ প্রশাসনকে। রাজ্যের সিভিক ভলান্টিয়র, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটের তিনদিন আগেই এই কর্মীদের ‘রিজার্ভ লাইনে’ পাঠিয়ে দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনওভাবেই ব্যবহার করা যাবে না। আর তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগেও একাধিক নির্বাচনে নির্বাচন কমিশন একই ধরনের নির্দেশ দিয়েছিল।

অন্যদিকে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের ভোটগ্রহণের দিনের তিনদিন আগে রিজার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে। রিজার্ভ পুলিশ লাইনে থাকাকালীন, সিভিক পুলিশরা নির্বাচন সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে কোনও দায়িত্ব পালন করতে বা কোনও কার্যকলাপে জড়িত থাকতে পারবেন না। রিজার্ভ পুলিশ লাইনে মোতায়েন থাকাকালীন তারা অন্যান্য নির্বাচন ছাড়া কাজের দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ওই সমস্ত কর্মীরা তাঁদের ভোটগ্রহণের দিন ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে ভোট দিতে আসতে পারবেন।

এছাড়া নির্বাচন কমিশনের আশঙ্কা, এই কর্মীরা যদি ভোটের দিন ইউনিফর্ম পরে কর্তব্যরত থাকেন তাহলে তাঁরা ভোটারদের প্রভাবিত করতে পারেন বা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠতে পারে। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সিভিক ভলান্টিয়রদের একাংশ রাজনীতির কাজে ব্যবহৃত হয়। রাজ্য পুলিশ ডিরেক্টরেটের ২০১৮ সালের তথ্য অনুযায়ী, রাজ্যে এক লক্ষ ২০ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার আছে। এই সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশরা ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং স্থানীয় থানাগুলিকে সহায়তা করা–সহ নানা দায়িত্বে নিযুক্ত আছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল