বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার কুরুক্ষেত্র জেলার প্রেম নগর কলোনিতে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সোমবার সকালে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের তিন বছরের কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যতিন্দর কুমার (৩০), তার স্ত্রী মঞ্জু (২৮) এবং তাদের তিন বছরের মেয়ে অদ্বিকা। যতিন্দর কুমার রেলওয়ে মেল সার্ভিস-এ কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল ছোট্ট অদ্বিকা। মেয়ের অসুস্থতা নিয়ে পরিবারের উপর প্রবল মানসিক চাপ তৈরি হয়েছিল। সেই চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি সম্পর্কে খবর যায় সুভাষ মণ্ডি পুলিশ চৌকিতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, ঘরের ছাদের পাখায় ঝুলছে এক পুরুষ, এক মহিলা ও একটি শিশুর দেহ। এরপর দ্রুত তাদের নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।পুলিশ আরও জানিয়েছে, প্রায় ছয় মাস আগে যতিন্দরের বাবা মহেন্দ্র সিংহের মৃত্যু হয়েছিল। পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর মা বিমলা দেবী। যতিন্দরের ভাই প্রতীক বর্তমানে পরিবারের সঙ্গে কানাডায় বসবাস করেন।এই ঘটনার তদন্ত করছে কৃষ্ণা গেট থানা। থানার স্টেশন হাউস অফিসার বলজিৎ সিংহ জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ|

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের