BlO সংগঠনের ধর্নাতে ভয়, সিইও দফতরের নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি চিঠি দিয়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। তাঁদের বাড়ি এবং যাতায়াতের পথে নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় সেই বিষয়ে লক্ষ্য রয়েছে কমিশনের। নির্দেশ পাওয়ার পর কী পদক্ষেপ করা হল তা ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট হিসেবে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

মাত্রাতিরিক্ত কাজের চাপে প্রতিবাদী বিএলওরা সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান। তাঁদের একাংশ বিক্ষোভ করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকাই মনোজ তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি। এরপর বিএলও অধিকার রক্ষা কমিটির ১৩ জন সদস্য ধর্নায় বসেন। রাতভর চলে ধর্না। যদিও অভিযোগ, তৃণমূলপন্থী সংগঠনটির তরফে যারা অবস্থানে বসেছিলেন তাদের অধিকাংশই বিএলও নন। মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার তিন বিএলওর সঙ্গে দেখা করেন সিইও। বাকিরা অতিরিক্ত সিইওর কাছে দাবি পত্র দিয়ে শেষ পর্যন্ত ধর্না তুলে নেন

সোমবার বিএলওদের অবস্থানের ফলে মধ্যরাত পর্যন্ত নিজের দফতরে আটকে পড়তে হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সোমবারের ঘটনাকে সিইও দফতরের নিরাপত্তা লঙ্ঘন হিসেবেই তাই দেখছে কমিশন। এই পরিস্থিতি সিইও দফতরের কর্মীরা যথেষ্ট নয় বলেই মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা পুলিশকে দেওয়া চিঠিতে এই কারণেই ব্যবস্থা নিতে বলা হয়েছে। কমিশন মনে করছে, সেদিন মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত  মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্য আধিকারিকদের যথেষ্ট ঝুঁকির জন্য পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। 

 নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কলকাতা পুলিশকে কমিশনের নির্দেশ মেনে SIR প্রক্রিয়ায় সংবেদনশীলতার কথা মাথায় রেখে সিইও দফতরে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে যেতে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়টিও দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি