দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়, কোন দুটি তারিখে?‌ ফলাফল ঘোষণা ৪ মে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, রবিবার বাংলা–সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।

এদিকে আজ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তারিখ এবং দফা ঘোষণা করে দেন। বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে জ্ঞানেশ কুমার বলেন, ‘‌অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাই লক্ষ্য। তাই ৭০০ থেকে ৮৫০ ভোটার নিয়ে একটি বুথ তৈরি হবে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং থাকবে। বাংলায় দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে। আর তার তারিখ হল—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। আর বাকি চার রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ৪ মে ভোট গণনা হবে। কারণ ৭ মে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হচ্ছে।’‌

অন্যদিকে প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে নির্বাচন কমিশনার জানান, কোনও ভোটার মোবাইল নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন না। পশ্চিমবঙ্গে নতুন ভোটার (১৮–১৯ বছর বয়সি) রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০–২৯ বছর বয়সের ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন। এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ কুমারের বক্তব্য, এসআইআরের লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার বাদ না পড়েন। একই সঙ্গে যাতে কোনও অবৈধ ভোটার থেকে না যান সেটাও নিশ্চিত করার জন্য এসআইআর করা হয়েছে।

এছাড়া পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে নির্বাচন কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে আট লক্ষ। এই নির্বাচনের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১ হাজার ৪৪৪ জন অবজার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। জ্ঞানেশ কুমার বলেন, ‘‌গত কয়েক দিনে নির্বাচন কমিশন ভোটমুখী সব রাজ্য ঘুরে এসেছে। সব রাজ্যে ঘুরে বৈঠক করে এসেছে। নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে নির্বাচন কমিশন।’‌

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা