কালীপুজোয় মিলবে না বিশেষ ছাড়, নির্দেশ বিদ্যুৎ দফতরের

কালীপুজোতে বিদ্যুতের ওপর কোনও রকমের ছাড় থাকছে না। বরং থাকছে নজরদারির ব্যবস্থা। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আর বেশি দিন বাকি নেই। তবে সেই উৎসবে মিলবে না দুর্গাপুজোর মত বিদ্যুৎ পরিষেবায় ছাড়। বরং বিদ্যুৎ চুরি করলেই শাস্তি। সিত্রাংয়ের কথা মাথায় রেখে কড়াকড়ি আরও।

ধেয়ে আসছে সিত্রাং (sitrang)। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে বঙ্গে প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। শুক্রবার বিদ্যুৎ দফতর এই বিষয়ে বৈঠক করেছে। রাজ্যের সমস্ত বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বিদ্যুৎ দফতরের সব ছুটি বাতিল করা হয়েছে। আপদকালীন পরিস্থিতির কথা ভেবে পুজোর দিনগুলোতে সাবস্টেশন ও কাস্টমার কেয়ার ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। এছাড়াও ওই বৈঠকে আলোচনা হয় কালীপুজো কমিটিগুলিকে বিদ্যুতে কোনও রকমের ছাড় দেওয়া হবে না।

যদিও কিছুদিন আগে হয়ে যাওয়া দুর্গাপুজোতে বিদ্যুতের ওপর পুজো কমিটিগুলিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। কালীপুজোতে বিদ্যুতের ওপর কোনও রকমের ছাড় থাকছে না। বরং থাকছে নজরদারির ব্যবস্থা।

কালীপুজোর সময় প্রতিটি পুজো কমিটিকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর বিশেষ চেকিং করা হবে বিদ্যুৎ দফতরের তরফে। ঝোড়ো হাওয়ার কিংবা অন্য কোনও কারণে সমস্যা হতে পারে কি না, তাও খতিয়ে দেখার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের তরফে এও সতর্ক করা হয়েছে যাতে কোনও পুজো কমিটি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ না করে। এত নজরদারির পর যদি কোনও পুজো কমিটি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানানো হয়েছে। কারণ, হুকিং এমনিতেই শাস্তিযোগ্য অপরাধ। তারপরে সিত্রাং আছড়ে পড়লে এলাকায় জমবে জল বা ভেজা খুঁটি থেকে ঘটে যেতে পারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা। হুকিং করলে সেই সম্ভাবনা থাকেই। তাই বাড়তি নজরদারি।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!