১৪ দিন পর বিদ্যুৎ ফিরল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে

১৪ দিন বিদ্যুতহীন থাকার পর অবশেষে বিদ্যুৎ ফিরল পুর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। বিদ্যুৎ সরবরাহের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ১৪ দিন বিদ্যুতহীন থাকার পর অবশেষে বিদ্যুৎ ফিরল পুর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। দু সপ্তাহ আগে বিদ্যুতের ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। এই নিয়ে বিদ্যুৎ বন্টনকারী সংস্থার দফতরে স্থানীয়রা আবেদন জানিয়েছিলেন একাধিকবার। অবশেষে শুক্রবার এই নিয়ে উদ্যোগ গ্রহণ করল সংশ্লিষ্ট বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। ট্রান্সফর্মা বদলের কাজ শুরু করে সংস্থার কর্মীরা। এর পর গ্রামে পৌঁছয় বিদ্যুৎ।

রাজ্যে চলছে তীব্র দাবদাহ।  অতি গরমের জেরে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। ৩৯ ডিগ্রি তাপমাত্রায় যেখানে নাজেহাল অবস্থা মানুষের, সেই সময় টানা ১৪ দিন  বিদ্যুতহীন  ছিল পুর্ব বর্ধমানের পূর্বস্থলির দু’নম্বর ব্লকের কাদাপাড়া এলাকা। টানা ১৪ দিন চলেনি পাখা, জ্বলেনি আলো। বেলা বাড়তেই শিশু থেকে বৃদ্ধ গরমে নাজেহাল  হয় সবাই। বিদ্যুতের সরবরাহ স্বভাবিক করতে বিদ্যুৎ বন্টনকারী সংস্থার দফতরে গ্রামবাসীরা আবেদন জানান। কিন্তু তার ১৪ দিন পর শুক্রবার অবশেষে গ্রামে আসে সংস্থার আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সরব হওয়ার পর পুরনো ট্রান্সফর্মার লাগিয়ে দিয়ে গিয়েছিল বিদ্যুৎ বন্টনকারী সংস্থার কর্মীরা। যার ফলে বিদ্যুৎ আসেনি গ্রামে। এর পর আবার বিষয়টি নিয়ে সরব হন তাঁরা। শুক্রবার সংস্থার তরফে গ্রামে আধিকারিক পাঠিয়ে ভালো ট্রান্সফর্মার লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এই ঘটনা নিয়ে স্থানীয়রা ক্ষোভ উগরে দেন বিদ্যুৎ বন্টনকারী সংস্থার ওপর। স্থানীয়রা বলেন, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই টানা দু’সপ্তাহ ধরে বিদ্যুৎহীন গোটা গ্রামের প্রায় ১৮০ টি বাড়ি। সংশ্লিষ্ট দফতরে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। উল্টে অভিযোগ জানাতে গিয়ে, পুলিশি হয়রানির মুখেও তাঁদের পড়তে হয়েছে বলে জানান।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক