কুলতলির বাঘ ধরা পড়লেও ঝালদায় অধরা হাতি, আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা

রাজ্য়ের পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া জেলার ঝালদায় সোমবার সন্ধ্যা থেকেই একদল দাঁতাল হাতির আক্রমণে তঠস্থ গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলিতে একটি রয়াল বেঙ্গল টাইগারকে ছয় দিনের চেষ্টায় ধরা সম্ভব হয়েছে মঙ্গলবার সকালেই। কিন্তু রাজ্য়ের পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া জেলার ঝালদায় সোমবার সন্ধ্যা থেকেই একদল দাঁতাল হাতির আক্রমণে তঠস্থ গ্রামবাসীরা। সোমবার বিকেলেই জঙ্গল থেকে ঝালদা থানা এলাকার পাটঝালদা গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। সেই গ্রামে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে দাঁতালটি পাশের গ্রাম দরদায় ঢুকে পড়ে। ততক্ষণে দুই গ্রামে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মুহূর্তে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। বেশিরভাগ মানুষই ঘরে ঢুকে দরজা আটকে নিজেদের গৃহবন্দি করেন। আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়।

রাতেই খবর যায় স্থানীয় বন দফতরে। খবর যায় পুলিশেও। এরপরই এই গ্রামে ছুটে যায় পুলিশ ও বন বিভাগের কর্মীরা। দারদা গ্রামটি ঝালদা শহর লাগোয়া হওয়ায় হাতিটি শহরেও ঢুকে পড়তে পারে এই আশঙ্কায় বন দফতর শহরবাসীদের সতর্কও করে প্রচার করে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে হাতিটি ঝালদা ২নম্বর ব্লকের ঝাড়খণ্ড লাগোয়া সিমনী জাবর জঙ্গলে। আশেপাশেই রয়েছে বন বিভাগের কর্মীরা। তাঁরা চেষ্টা করছেন যাতে দলছুটি দাঁতাল হাতিটিকে ঝাড়খণ্ডের গভীর জঙ্গেলের দিকে পাঠানো যায়। এর আগে জলপাইগুড়ির বিস্তৃর্ণ এলাকা ভালুকের আতঙ্কে কাঁটা ছিল। কুলতলিতে বাঘের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার পুরুলিয়ায় হাতির আতঙ্ক। তবে কেন বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে, তা নিয়ে চিন্তিত জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন।

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের