মালদায় রাম নবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি,রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে হাঁটলেন রাম ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: রাম নবমীর মিছিলে মালদহে অস্ত্রের ঝলকানি। রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে মিছিলে হাঁটলেন অসংখ্য রাম ভক্তরা। মিছিলের মধ্যেই অস্ত্র ঘুরিয়ে ঝলকানি রামভক্তদের। ইংলিশ বাজার বিধানসভা(Englishbazar Assembly) কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় এই রাম ভক্তদের মিছিল। মিছিলে পা মিয়েছিলেন ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি(BJP Candidate Amlan Bhaduri) থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের উপস্থিতিতে কার্যত রামভক্তদের অস্ত্র হাতে এই প্রদর্শনী দেখা যায় গোটা ইংলিশবাজার শহর জুড়ে। এদিকে,মালদার ইংরেজ বাজার শহরে ধারালো অস্ত্র হাতে রামনবমীর মিছিল। সেই মিছিল থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু করলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। যদিও তিনি বলেন, প্রতিবছরই আমি এই মিছিলে আসি। রাজ্যজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তৃণমূলের শাসনে হিন্দুরা অতিষ্ঠ। নিজেকে রক্ষার্থে সম্পত্তি রক্ষার্থে মানুষ একত্রিত হয়েছে।

মিছিলে অস্ত্র থাকতেই পারে। কাউকে তো আঘাত করছে না। ফোস করতে আপত্তি কি আছে। অন্যদিকে,শুক্রবার রাম নবমী(RamNavami) উপলক্ষে অস্ত্র হাতে নিয়ে হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে রাম নবমীর মিছিল করলেন পুরাতন মালদার তৃণমূল নেতা-কর্মীরা। আর সেই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দিয়ে সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ। শুক্রবার এমনই অভিনব, নজরকাড়া ভোট প্রচারের ছবি নজরে এল পুরাতন মালদার মঙ্গলবাড়ি(Mangolbari) এলাকায়।

এদিন রাম নবমী উপলক্ষে ‘সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাম নবমীর শোভাযাত্রা আয়োজন করেন পুরাতন মালদার তৃণমূল নেতা-কর্মীরা। শোভাযাত্রাকে ঘিরে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসের সময় শোভাযাত্রার পুরোভাগে দাঁড়িয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ। তিনি সম্প্রীতির বার্তা নিয়ে শোভাযাত্রায় হেঁটে সকলকে রাম নবমীর শুভেচ্ছা জানান। সেই সঙ্গে নিজের সমর্থনে ভোট প্রচার চালান। তৃণমূল প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আহ্বান জানান পুরাতন মালদাবাসীর কাছে।

‘ছুটি নয়, আমাদের টাকার দরকার’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর