দেবখালে তলিয়ে যেতে পারে আস্ত স্কুল, আতঙ্কে গোটা গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার ভারী বৃষ্টির জেরে দেবখালের ভয়াবহ ভাঙনের কবলে পড়ল বাঁকুড়ার(Bankura District) ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রাম। এমনিতে শান্ত দেবখাল(Debkhal Incident) নিয়ে তেমন কোনও চিন্তা না থাকায় খালের পাড় থেকে কিছুটা দূরে একসময় গড়ে উঠেছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র। বাসিন্দারাও গড়ে তুলেছিলেন বসত বাড়ি। কিন্তু সম্প্রতি একের পর এক ভারী বৃষ্টির জেরে(Heavy Rainfall Effect) দেবখালের পাড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এগিয়ে আসতে শুরু করেছে গ্রামের দিকে।

আরও পড়ুনঃ পটাশপুরের খালে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল, ফেলল কারা!

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ডানা’-য়(Cyclone Dana) ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি এমন হয় যে পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এসে ঢুকে পড়েছে গ্রামের ভিতর। প্রতিনিয়ত ঝুপঝাপ করে খসে পড়ছে পাড়ের মাটি। মাঝে মাত্র ফুট পাঁচেকের দূরত্ব। তারপরই দেবখালের প্রবল স্রোত গিলে খাবে শিশু শিক্ষা কেন্দ্র সহ গ্রামের একাধিক পাকা বাড়ি। এহেন ভয়াবহ পরিস্থিতির জেরে কার্যত রাতের ঘুম উড়েছে সেখডাঙ্গা গ্রামের মানুষদের।

আরও পড়ুনঃ BMW চেপে এসে ফুলের টব চুরি! মহিলার কীর্তি দেখে হেসে খুন নেটপাড়া

আতঙ্কের জেরে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের ওই শিশু শিক্ষা কেন্দ্রে পাঠানো বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। বারংবার দেবখালের পাড় বাঁধানোর দাবি জানিয়ে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থানীয় বিজেপি বিধায়ক কোনও পদক্ষেপ নেননি বলেই অভিযোগ এলাকাবাসীদের। বিষয়টি অবহেলার কারণেই আজ দেবখালের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের দাবি, দেবখালের পাড় ভাঙনের বিষয়টি নজরে আসতেই তাঁরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে সবটা জানিয়েছেন। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। যদি শীঘ্রই পাড় বাঁধানোর কাজ না শুরু তাহলে চিরতরে দেবখালে তলিয়ে যাবে শিশু শিক্ষা কেন্দ্র সহ একাধিক বসত বাড়ি। ভয়াবহ এই সমস্যার সমাধানে দিন গুনছেন এলাকাবাসীরা।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী