সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকেছে! তাই অনেকেই ধরে নিচ্ছেন, পুজোর মাস অক্টোবরেও একইভাবে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। গত মাসে টাকা পেয়েছেন মানেই অক্টোবরের কিস্তিও নিশ্চিত এমনটা নয় কিন্তু। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে। সেই যাচাইয়ে কেউ প্রকল্পের নিয়ম অনুযায়ী অযোগ্য প্রমাণিত হলে পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।

কেন আটকে যেতে পারে টাকা?

অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হলেও সব উপভোক্তার নথি ও তথ্য যাচাই একসঙ্গে শেষ হয়নি। সরকারি যাচাইয়ে যদি দেখা যায়, কোনও আবেদনকারীর দেওয়া তথ্য ভুল, অসম্পূর্ণ বা প্রকল্পের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। অর্থাৎ, একবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেই যে ভবিষ্যতের সমস্ত কিস্তি নিশ্চিত হয়ে গেল, এমন নয়। পরবর্তী পর্যায়েও উপভোক্তার যোগ্যতা যাচাই করা হতে পারে।

কারা অক্টোবরে টাকা নাও পেতে পারেন?

মূলত যাঁদের আবেদন বা নথিতে অসঙ্গতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আবেদনের সময় ভুল তথ্য দেওয়া হলে, গুরুত্বপূর্ণ কোনও তথ্য গোপন করা হলে, আবেদনপত্রের তথ্যের সঙ্গে সরকারি নথির মিল না থাকলে, প্রকল্পের নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে, যাচাইয়ের সময় আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হলে, সরকারি যাচাইয়ে কোনও উপভোক্তা প্রকল্পের নিয়মের মধ্যে পড়ছেন না বলে প্রমাণিত হলে তাঁর নাম তালিকা থেকে বাদ যেতে পারে। সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি ১৭ সেপ্টেম্বর থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, ওই মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই সুবিধা পেয়েছেন।

টাকা না এলে কী করবেন?

যাঁরা টাকা পাওয়ার যোগ্য বলে মনে করছেন কিন্তু অ্যাকাউন্টে কিস্তি ঢোকেনি, তাঁদের আবেদন ও নথির স্ট্যাটাস যাচাই করা জরুরি। বিশেষ করে আবেদনটি ‘Under Process’, ‘Under Enquiry’ বা ‘Rejected’ অবস্থায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ২ থেকে ৪ অক্টোবর রাজ্যজুড়ে ‘সেবা সেতু’ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে আবেদন ও নথি সংক্রান্ত সমস্যা নিয়ে যোগাযোগের সুযোগ ছিল।

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি