প্রত্যেক BDO-কে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে পরিযায়ী শ্রমিকদের

প্রতিটি ব্লকের বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে পরিযায়ী শ্রমিক কেউ আছেন কি না। নির্দেশ পেতেই জোর তৎপরতা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রতিটি ব্লকের BDO-কে দ্রুত পরিযায়ী শ্রমিকের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of the State) হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Dwivedi)। তাঁদের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে পরিযায়ী শ্রমিক(Migrated Labours) কেউ আছেন কি না। গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার(Duyare Sarkar) শিবিরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের জন্য খোলা হয় ‘কর্মসাথী’ পোর্টাল। রাজ্যের প্রায় ১৪ লক্ষ শ্রমিকের নাম তাতে তোলা হয়েছে। যাতে কোনও শ্রমিক বাদ না যান, সেজন্য এই তৎপরতা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসলে রাজ্য সরকার চাইছে, বাইরে কাজে যাওয়া প্রত্যেক শ্রমিকের পূর্ণাঙ্গ তথ্য যাতে মাউসের এক ক্লিকেই জানা যায়। বিডিও অফিসগুলিতে নির্দেশ এসেছে, ১-১০ নভেম্বরের মধ্যে এই তালিকা তৈরি করতে হবে। নবান্ন থেকে জেলা প্রশাসনিক ভবনগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যসচিবের নির্দেশ পেতেই জেলা থেকে ব্লক প্রশাসনের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ তথ্য পেতে রাজ্যের প্রত্যেক জেলার প্রতিটি ব্লকে একজন নোডাল অফিসার রাখা হবে। নোডাল অফিসারদের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত অফিস ও ব্লক প্রশাসনের অফিসাররা থাকবেন। এছাড়াও ডেঙ্গু মোকাবিলায় গ্রাম পঞ্চায়েতের তরফে নিযুক্ত ভেক্টর সার্ভে টিমের (ভিএসটি) সদস্যরাও পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণের কাজ করবেন। ব্লকগুলিকে জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ১০ নভেম্বরের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস তৈরি করে তা জেলা শাসকের অফিসে জমা দিতে। কারণ, সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা যায়নি। রাজ্য সরকার চাইছে, দ্রুত সমস্ত পরিযায়ী শ্রমিকের ডেটাবেস হাতের কাছে রাখতে। প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে এই তালিকা তৈরি করতে হবে। মূল উদ্দেশ্য, যাতে একজনও পরিযায়ী শ্রমিকের নাম তালিকা থেকে বাদ না যায়।  

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর