লক্ষ্মীপুজোর দিন বিস্ফোরণ বারাকপুরে, চাঙড় ভেঙে জখম ২

ঘটনায় সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন দু'জন। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: লক্ষ্মীপুজোতেও শান্তি বজায় থাকল না বারাকপুরে। সকাল ১০টা নাগাদ কালিয়ানিবাস এলাকার একটি বাড়িতে ঘটল বিস্ফোরণ। ঘটনায় সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বারাকপুরের কালিয়ানিবাস রোড এলাকার ওই বাড়িতে থাকতেন দুই ভাড়াটিয়া। বুধবার সকালে সেই বাড়িতে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়। তাতেই গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে বরাত জোরে বাড়িতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়েনি। না হলে আরও ভয়াবহ পরিণতি ঘটত বলেই মনে করা হচ্ছে।

ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে৷ সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে কিছু মাদক এবং কেমিক্যাল। এরপরই দুই ভাড়াটেকে আটক করার সিদ্ধান্ত নেয় পুলিশ৷ সঙ্গে বাড়ির বাসিন্দা আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশ খতিয়ে দেখছে, আসলে কী থেকে এই বিস্ফোরণ!

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী