দুর্গাপুর ইস্পাত কারখানায় বিস্ফোরণ, আহত কমপক্ষে ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস (বি ও এফ) প্ল্যান্টে ল্যাডেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত ৫ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর  পাওয়া যায়নি।

সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টারে আচমকাই বিস্ফোরণ হয়। এই ঘটনায় দুইজন ট্রেনি, দুইজন ঠিকা শ্রমিক ও একজন স্থায়ী শ্রমিক আহত হয়েছেন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডিএসপি মেইন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তবে এই পাঁচ জন ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তবে কি করে কি দুর্ঘটনাটি ঘটল তা এখন জানা যায়নি। এই  পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বর্তমানে  জোর কদমে চলেছে উদ্ধারকাজ। তবে দুর্গাপুর ইস্পাত কারখানায় এরআগেও এমন দুর্ঘটনা ঘটেছে। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত এই ঘটনায় কোন প্রাণহানির  খবর সামনে আসেনি।

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের