Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাসপাতালে চোখ চুরি, তদন্তে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল, রিপোর্ট তলব

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : বারাসত মেডিক্যাল কলেজে চোখ চুরির ঘটনার তদন্তে স্বাস্থ্য দফতরের তদন্তকারীদল। হাসপাতালে গিয়ে পরিদর্শনে প্রতিনিধি দল। ডিউটি রোস্টার চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। ৭২ ঘণ্টা কারা কারা কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বারাসত হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। হাসপাতালে কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রোগী ও পরিবারের সঙ্গেও কথা বলছে প্রতিনিধি দল।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বারাসত হাসপাতালে। মৃতের পরিবারের লোকজন বারাসত হাসপাতালে বাইরে বেরিয়ে যশোর রোডে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই রাস্তা দিয়ে বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় আটকে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকেরা। মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে দেন। কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। সঠিক তদন্তের দাবি করা হয়েছে। যদি অপরাধ সত্যি হয় তাহলে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে অর্থাৎ মৃত ব্যক্তির মাকে দুদিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি চাকরিও দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে নিচের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বর্ষেও ঘোষণা করেন তিনি।

 মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে এক নম্বর রেলগেটের কাছে পথ দুর্ঘটনায় প্রীতম ঘোষ  গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ বারাসাত হাসপাতালে মর্গে রাখা হয়েছিল। মঙ্গলবার পরিবারে লোকজন ওই মৃতদেহ ময়নাতদন্তের পরে নিতে গিয়ে দেখেন প্রীতমের একটি চোখ উধাও। বলা হয় ইঁদুরের চোখ খেয়ে নিয়েছে। পরিবারের লোকজন কিছুতেই তা মানতে নারাজ। বরফের মধ্যে রাখা মৃতদেহ কি করে ইঁদুর একটি চোখ খেয়ে নেয় তা নিয়ে তারা প্রতিবাদে গর্জে ওঠেন। হাসপাতালে ভেতর থেকে তারা বেরিয়ে যশোর রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের