জয়নগরের মোয়া’র নামে দেদার বিকোচ্ছে ভুয়ো মোয়া

বিখ্যাত এই মোয়া প্রথম তৈরি করেছিলেন পূর্ণ চন্দ্র ঘোষ এবং নিত্য গোপাল সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত জমিয়ে পড়েছে না বললেও শীতের আমেজ আছে বেশ।  শুরু হয়ে গিয়েছে পাড়ার অলিগলিতে ফেরিওয়ালা দের ডাক – ‘জয় নগরের মোয়া…’ দাম পাঁচ টাকা থেকে দশ টাকা । একসঙ্গে পুরো বাক্স কিনলে দাম কমে যায় আরও। তার পরেও দরদাম চলতে থাকে। খদ্দের নিশ্চিন্ত হওয়ার জন্য ‘আসল তো ?’ জিজ্ঞাসা করলে ফেরিওয়ালা বিনয়ের হাসি হেসে বলেন,  ‘বাবু, ঠকবার ভয় নেই। এই দেখুন আসল প্যাকেট থেকে দিচ্ছি। দাম অনেক, আপনার জন্যেই কম করলাম’। প্যাকেটের ওপর লেখা, আসল জয় নগরের মোয়া। অন্য কোথাও কিনে ঠকবেন না, স্থান – জয় নগর। ব্যস! খদ্দেরও নিশ্চিন্ত। চিত্রটা একই বিভিন্ন এলাকার একাধিক মিষ্টি দোকানেও। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই মোটেই আসল মোয়া আপনার হাতে আসছে না। একে সহজ কথায় বলা যেতেই পারে দুধের স্বাদ আপনি ঘোলে মেটাচ্ছেন।

বিখ্যাত এই মোয়া প্রথম তৈরি করেছিলেন পূর্ণ চন্দ্র ঘোষ এবং নিত্য গোপাল সরকার। জয়নগরের (JAYNAGAR) মোয়া প্রস্তুত কারকরা জানাচ্ছেন, এই ধরণের মোয়া তৈরি করতে কনকচূড় খই, নলেন গুড়, গাওয়া ঘি প্রয়োজন। এধরণের মোয়া’র দাম কমপক্ষে ১২- ১৫ টাকা হয়েই থাকে। গন্ধ, রঙ এবং সর্বোপরি স্বাদেই আসল জয় নগরের মোয়া চিনে ফেলা যায়। তবে ‘ভুয়ো’র দাপটে চিন্তিত জয়নগরের মোয়া শিল্পীরা।

বাজারে আখছার যে সব মোয়া বিক্রি হয় তাতে সাধারণ বা কম উন্নত মানের খই ব্যবহার করা হয়। থাকে চিনির রস। শুধু তাই নয় আসল – নকলের পার্থক্য যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য রঙ এবং নিকৃষ্ট মানের রাসায়নিক ফ্লেভারও ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।

চিকিৎসকরা বলেছেন, এই ধরণের রাসায়নিক পদার্থ মোয়ায় মেশানোর ফলে তা খেলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায়। বেশি খেলে তো কথাই নেই। এর প্রভাব খানিকটা স্লো পয়জনের মতো। ধীরে ধীরে প্রভাব পড়ে। শুধু মোয়াই নয়,  অধিকাংশ খাবারই তো ভেজাল। সকলে তা না জেনেই খাচ্ছেন বিনা সতর্কতায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের