ইটভাটায় আটকে ভিন রাজ্যের শ্রমিকের পরিবার, উদ্ধার করল তাহেরপুর থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যের শ্রমিকদের ইটভাটায় আটকে রাখার অভিযোগ। খবর পেয়ে তাঁদের উদ্ধার করল তাহেরপুর থানার পুলিশ। আটকে রাখা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বিহারের সাপুরা ডিসটিক এর অন্তর্গত হোসেনবাদ এলাকার বাসিন্দা চারু মাঝি ও তার বাবা ফিরঙ্গি মাঝি। তাঁদের পরিবার সহ তাহেরপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার মনি ইটভাটায় আটকে রাখার অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তাহেরপুর থানার পুলিশ। আর্থিকভাবে সমস্যায় থাকায় মাঝে মধ্যে মালিকের থেকে টাকা নিতে হতে এই পরিবারকে। দেখতে দেখতে ৩৫ হাজার টাকা জমে যায়। সংসার চালাতে টাকার দরকার হতো। কিন্তু ইটভাটার মালিক তাঁকে অন্যত্র আর কাজ করতে দিত না। ফলে বাধ্য হয়ে টাকা নিতে হতো।

তার পরিবারকে একসঙ্গে বাইরে কোথাও যেতে দিত না। এক প্রকার বন্দি করে রেখেছিল ইটভাটার মধ্যেই। তাঁদের অসহয়তার সুযোগ নিত ইটভাটার মালিক। ১২ বছরের সন্তানকে ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে পাঠাতে পারেনি শ্রমিকের পরিবার। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে একটি অভিযোগ দায়ের করে। এবং সেই অভিযোগের উপরে ভিত্তি করে গত সোমবার Para Legal Volunteer of DLSA Nadia এবং তাহেরপুর থানার ফোর্স ওই ইট ভাটায় অভিযান চালায়। ওই পরিবারটিকে উদ্ধার করে।অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এফআইআরও দায়ের হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী সকলে খুবই খুশি। ইটভাটার মালিককেো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেম এই ধরনের ঘটনা ঘটিয়েছেন চলছে জিজ্ঞাসাবাদ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের