রানওয়েতে ফাটল, বাগডোগরায় বন্ধ বিমান ওঠানামা

বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরে(Bagdogra International Airport) ফাটলের জেরে অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেল বিমান ওঠানামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরে(Bagdogra International Airport) ফাটলের জেরে অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেল বিমান ওঠানামা। মঙ্গলবার সকালে আমেদাবাদ-বাগডোগরা, কলকাতা -বাগডোগরা বিমান অবতরণের পর রানওয়েতে ফাটল লক্ষ্য করা যায়। ফাটল মেরামতির পর এদিনই বিমান পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে কিছু জানায়নি এয়ারপোর্ট অথরিটি। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল। গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা পৌঁছেছিলেন বিমান বন্দরে।  কিন্তু, বিমান ওঠানামা বন্ধ হওয়ার কথা ঘোষণা হওয়ায় রীতিমতো বিপাকে পড়েন তাঁরা।

প্রসঙ্গত বিজ্ঞপ্তি জারি করে বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার কথা ছিল ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।  এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে গত ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল এমনটাই। বিমান বন্দরের রানওয়ে সংস্কারের জন্যই ১৫ দিন বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার কথা ছিল। টানা দু সপ্তাহ এই বিমানবন্দর বন্ধ থাকলে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে তার মধ্যেই ঘটে গেল রানওয়ে ফাটলের ঘটনা।

বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। দৈনিক ৮ হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে যাওয়া আসা করেন। রানওয়ে ফাটলের ঘটনায় বিমান বন্দরে বিমান ওঠা নামা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। ক্ষুদ্ধ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হতে পারে। বাগডোগরা বিমানবন্দরে অপেক্ষারত একাধিক যাত্রী পুরো ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?