স্বামী- স্ত্রীর বিবাদে জীবন শেষ কন্যাশিশুর

তারপরেই নদীতে গিয়ে জলে ছুঁড়ে ফেলে দেয় মেয়েকে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও- ২ গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুরের ডালখোলা থানায় মৃত্যু হল শিশুকন্যার (Baby Girl)। বাবা- মার ঝগড়ার কারণে প্রাণ হারাল ফুটফুটে শিশু। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃত শিশুকন্যার বয়স মাত্র আড়াই বছর। বাবার মাত্রাতিরিক্ত রাগের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

জানা গিয়েছে, পেশায় দিনমজুর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল স্ত্রীর। ঝগড়ার সূত্রপাত রবিবার রোজা ভাঙার পর। সেই বিবাদের রেশ চলে দীর্ঘক্ষণ। এতই রাগ স্বামীর, যে স্ত্রীর ওপর রাগ দেখিয়ে নিজের আড়াই বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়েছিল। আর তারপরেই নদীতে গিয়ে জলে ছুঁড়ে ফেলে দেয় মেয়েকে। জলে ডুবতে ডুবতে ছটফট করে মারা যায় নিষ্পাপ মেয়ে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও- ২ গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মৃত শিশুর নাম শবনম।

অভিযুক্তের নাম ফেকারুল। স্ত্রীর ওপর রাগ দেখিয়ে গভীর রাতে ঘুমন্ত মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে যায় স্বামী। এরপর ছুঁড়ে ফেলে দেন স্থানীয় সুধানী নদীর (River) জলে। রাগ কমার পর ফের ছুটে যান নদীতে। কিন্তু ততক্ষণে জলে ডুবে নিথর  (Death)ছোট্ট মেয়ে। এলাকায় ছড়িয়ে পড়ে খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ (Police)। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলে ডালখোলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নাবালিকার দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করা হবে ময়নাতদন্ত। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে নেমে এসেছে শোকের ছায়া।  

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র