চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলুর মরশুমে কমছে সারের জোগান, চিন্তায় চাষিরা

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে চলছে  আলুর মরশুম। আর সেই আলুর মরশুমে সময় কমে যাচ্ছে সারের জোগান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতে। চাষিদের দাবি, প্রায় প্রতি বছরই আলু বসানোর এই মরসুমে তাঁদের পড়তে হয় সারের কালোবাজারির মুখে।  তাই কালবাজারের চড়া দামেই চাষিদের রাসায়নিক ও জৈব সার কিনতে  হয়।  এবছরও তার অন্যথা হয়নি।

আলু বসানোর এই মরসুমে এক বস্তা সার জোগাড় করতে যখন এলাকার চাষিদের ঘাম ছুটছে, সেই সময় পঞ্চায়েতের গুদামে বছরের পর বছর ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে শতাধিক বস্তা জৈব সার।   সরকারিভাবে সরবরাহ করা ওই সার চাষিদের মধ্যে বিতরণের বারবার আবেদন জানিয়েছেন স্থানীয় চাষিরা। তবে চাষিদের সেই কথায় কর্ণপাত করেনি গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।

এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ চাষিরা জানান,  পঞ্চায়েতের আগের বোর্ডের আসলে ইচ্ছে ছিল সার জমিয়ে রেখে পড়ে তা পাচার করার, কিন্তু পঞ্চায়েতের বোর্ড পরিবর্তন হওয়ার পর তা আর সম্ভব হয়নি। এই বিষয় নিয়ে বর্তমানে বিজেপি শাসিত পঞ্চায়েত দাবি করেছে, বারবার ওই পড়ে থাকা সারগুলি কি হবে তা নিয়ে প্রশাসনকে জিজ্ঞাসা করা হলে কোন উত্তর মেলেনি। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই পুরো বিষয়টি খতিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু , আলুর মরশুমে কবে  চাষিরা পাবেন পর্যাপ্ত সার তা এখনও  অধরাই।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ