শীত ঢুকছে রাজ্যে, কিন্তু মঙ্গলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ

বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার থেকেই রাজ্যে শীত প্রবেশ করেছে, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল। সেই পূর্বাভাষকে সত্যি করে সোম রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় হালকা সিতের আমেজ অনুভূত হয়েছে। কিন্তু শীতের হিমেল পরশ রাজ্যে প্রবেশ করলেও বৃষ্টির হাত থেকে এখনও মুক্তি নেই বাংলার। মঙ্গলবারও  রাজ্য, মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাষ হাওয়া অফিসের। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলের পাশাপাশি বুধেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই জেলাগুলি ছাড়া আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুকনোই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। 

তবে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের বাকি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই সমস্ত এলাকায় আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6