আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি কর্মী, রাজারহাটে চাঞ্চল্য

৩ জায়গার পুলিশ সূত্রে খবর, বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বিজেপি কর্মী সহ মোট ধৃত ৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন রাজারহাটের একটি অতিথিশালায়। আর এই রাজারহাট থেকেই অগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম শাহাবুদ্দিন মোল্লা।

গত বিধানসভা নির্বাচনে রাজারহাট- নিউটাউন কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভাস্কর রায়। তাঁর হয়ে সক্রিয় প্রচার করেছিলেন ধৃত। সেই শাহাবুদ্দিন মোল্লাকে গত শনিবার রাতে আগ্নেয়াস্ত্র (FIRE ARMS) সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, লাউহাটি মোবারকপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ধৃত। তাঁর কাছ থেকে একটি ওয়ান শাটার এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে আরও অভিযোগ, পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীকে মারধর করার এবং এক তৃণমূল কর্মীর ভেড়িতে আগুন লাগিয়ে দেওয়ার। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা মধু মোল্লার অভিযোগ, তাঁকে চপার মেরেছিলেন ধৃত। শুধু তাই নয়, অভিযোগ, তাঁর তিনটি গাড়িতেও ভাঙচুর চালিয়েছিল ধৃত।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে ৩টি ওয়ানশাটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২টি পাইপগান এবং গুলি। ৩ জায়গার পুলিশ সূত্রে খবর, বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মোট ধৃত ৪ জন।

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার