সাতসকালে যাত্রীবাহী সরকারি বাসে আগুন, আতঙ্কে অসুস্থ বেশ কয়েকজন

সাতসকালে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার (১০ মার্চ) সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের সুভাষনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়িঃ সাতসকালে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার (১০ মার্চ) সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের সুভাষনগর হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। আর বাসটি চলাকালীনই আচমকা আগুন লেগে যায়। ভয়ে-আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

হঠাৎ-ই বাসের ভিতর ধোঁয়া দেখতে পান চালক। মূহুর্তেই কালো ধোঁয়ায় মুড়ে যায় বাসের ভিতর। যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তড়িঘড়ি তাঁদের বাস থেকে নামানো হয়। এলোপাথাড়ি ছুটতে শুরু করেন তাঁরা। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের। আসলে আচমকাই আগুন লেগে যাওয়ায় অনেকেই ঘাবড়ে যান। যাঁরা সামনের দিকে বসেছিলেন, তাঁদের মধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়নাগুড়ি থানার পুলিশ। দমকলের ইঞ্জিনও পৌঁছয় ঘটনাস্থলে। জানা যায়, বাসে আগুন লাগার ঘটনাটি সুভাষনগর হাইস্কুলের গেট থেকে ১০০ মিটার দূরে ঘটেছে। জায়গায়টি খুবই ব্যস্ততম এলাকা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে।

এদিকে আজ সোমবার, সপ্তাহের প্রথমদিন, নিত্যযাত্রীদের ব্যস্ততা তুঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক! তার মধ্যে রাস্তার মাঝেই বাস আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার চারিদিকে। অগ্নিকাণ্ডে বাসের সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ভিতরেও। অনেক যাত্রী ভয়ে ব্যাগ বাসে ফেলেই নেমে গিয়েছে। ফলে তাঁদের ব্যাগপত্র-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6