গলসিতে ভোজ্যতেলের কারখানায় বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে আশঙ্কা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভোজ্যতেলের কারখানায়। মঙ্গলবার রাতে বর্ধমানের (Bardhaman) গলসিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসির ভাসাপুরে ২ নম্বর জাতীয় সড়কের ধারে ওই ভোজ্যতেলের কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। বিশাল এলাকা জুড়ে অবস্থিত ওই ভোজ্যতেলের কারখানা থেকে মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়া ব্যাপক আকার ধারণ করে লেলিহান শিখায় পরিণত হয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি ওই এলাকার মানুষজন পুলিশে খবর দেন। একইসঙ্গে দমকলেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ ও বর্ধমান থানার পুলিশও। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন। বুধবার সকাল ১০টায় পাওয়া খবর অনুযায়ী, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

 

দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কারখানায় ধানের ভূষি মজুত করে রাখা হতো। সেখান থেকেই আগুন ধরে গিয়েছে বলে অনুমান। দমকল কর্মীদের চেষ্টায় আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে এলেও বুধবার সকালেও আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। যদিও ঠিক কী কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও সম্পূর্ণভাবে না জানা গেলও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রচুর টাকার ক্ষতি হয়েছে। 

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর