ইসলামপুরে বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডের (Fire) ঘটনা ইসলামপুরের (Islampur) রামগঞ্জ বাজারে (Ramganj Bazar)। মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সেই সময় রামগঞ্জ বাজারে একটি দোকানে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। স্থানীয় কয়েকজনের নজরে প্রথম বিষয়টি পড়ে। তাঁদের চিৎকার শুনে অন্য বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন তখন ভয়াবহ আকার ধারণ করে পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়েছে। বালতি মগের সাহায্যে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পাশাপাশি ইসলামপুর দমকল কেন্দ্রে ও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। কীঈভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। ব্যবসার মালপত্র ভস্মীভূত হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে তাঁদের কপালে। কীভাবে আবার ঘুরে দাঁড়াতে পারবেন, তা ভেবে কুল পাচ্ছেন না তাঁরা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট