শীতের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫ দোকান

দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) জেরে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি দোকান। রবিবার ভোরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মাল শহরের সুভাষ মোড়ের কাছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মাল শহরের স্থানীয় মানুষজন। সেই সময় সুভাষ মোড়ের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে আচমকা বেশ কয়েকটি দোকানে আগুন দেখতে পান এক স্থানীয় ব্যক্তি। তাঁর ডাকাডাকি ও চিৎকারে ঘুম ভেঙে যায় বেশ কয়েক জনের। এরপর তড়িঘড়ি উঠে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজারের দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পৌঁছন মাল পুরসভার আধিকারিক, পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ভোরে কিছু দোকানে আগুন দেখতে পাওয়া যায়। দোকানগুলি কাঠের তৈরি ছিল। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে যায় ৫টি দোকান। সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।

অন্যদিকে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন থেকে লেগেছে। এই ঘটনা নিয়ে মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।’

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮