অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের পর মির্জা গালিব স্ট্রিট। মাত্র এক সপ্তাহের ব্য়বধানে রাজ্যের দুই প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই জায়গাতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হোটেলে। তারপরেই রাজ্যজুড়ে হোটেল ও রেস্তরাঁতে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল বিভাগ। বিশেষ করে তারাপীঠের মতো তীর্থস্থান ও ট্যুরিস্ট স্পটে থাকা হোটেলগুলির অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার কাজ করছে দমকল ও পুলিশ। শহরেও মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর তৎপর হয়েছে দমকল বিভাগ। গতকাল, শুক্রবার নতুন করে শহরের ১৭টি হোটেলকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল। ওই হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে। ২৪ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছিল। সন্তোষজনক উত্তর না মিললে হোটেলগুলি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্রশাসন।

আরও পডুন: নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তারপরে আজ, শনিবারও শহরের ২৫টি হোটেল, ইন এবং রেস্তরাঁকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, এর আগে একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ঘাটতি পূরণ করেনি হোটেল ও রেস্তরাঁগুলি। মানুষের জীবন ও নিরাপত্তার কথা মাথায় রেখে কেন তাদের বিরুদ্ধে ভ্যাকেশন ও ক্লোজার নোটিস জারি করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে দমকলের তরফে দেওয়া শোকজের তরফে। নির্ধারিত DFO অফিসে শুনানি হবে ওই হোটেল ও রেস্তরাঁগুলির। দমকলের তরফে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল আগে তার মধ্যে ১৩টি খালি করা হয়েছে। আরও ১৬টি খালি করতে বলা হয়েছে।

আজ, শনিবার হোটেলগুলিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করছেন দমকল দফতরের প্রতিমন্ত্রী। সেই বৈঠকে কোনও নতুন নির্দেশ দেওয়া হয় কিনা সেই দিকেই নজর রয়েছে।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’