মমতার নির্দেশে মালদহের নিহত তৃণমূল নেতার বাড়িতে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মালদহে  খুন হয়েছেন  পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর  দুলাল সরকার। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে  বৃহস্পতিবার বিকেলেই তৃণমূল নেতার বাড়ি গেলেন ফিরহাদ হাকিম। তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।  জানা গিয়েছে, এদিনের ঘটনা নিয়ে  পরিবার কী চায় তা জানতেই দুলালের স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলেছে ফিরহাদ হাকিম ।

বৃহস্পতিবার ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি দুলাল সরকারের মাথায় লাগে । গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই প্রাণ হারান দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনা  নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

অন্যদিকে দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন,’ আমার খুব পরিচিত একজন, বাবলা সরকার খুন হয়েছে। ওর সিকিউরিটি ছিল আগে। এখন তুলে নিয়েছে। এসপির অপদার্থতার জন্য খুন  হয়ে গেল। ‘ এই আবহে এবার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে গেলেন ফিরহাদ হাকিম ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের