উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু পাঁচ জনের

হুগলির উত্তরপাড়ায় পুরসভা এলাকায় এই মরসুমে এখনও পর্যন্ত ৫ জনের ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর (Death) ঘটনা ঘটছে। ডেঙ্গু মানচিত্রে ভয়াবহ জায়গায় রয়েছে হুগলি জেলা। হুগলির উত্তরপাড়ায় পুরসভা এলাকায় এই মরসুমে এখনও পর্যন্ত ৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেঙ্গুর বাড়বাড়ন্ত ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে।

বুধবার সন্ধ্যায় উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভদ্রকালীর এক বাসিন্দার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম স্বপন ঘোষ। ৫৩ বছর বয়স তাঁর। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে উত্তরপাড়ায় ৪ জনের মৃত্যু হয়েছিল। মৃত স্বপন ঘোষের পরিবারের তরফে জানানো হয়েছে, বেশকিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসককে দেখানো হয় তাঁকে। কিন্তু জ্বর না কমায় গত ৪ নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে ওই ব্যক্তিকে গত ৭ তারিখে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতার হালতুর বাসিন্দা ভার্গবি মণ্ডলের। ১৪ বছর বয়স তার। ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা সে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ভার্গবি। বৃহস্পতিবার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। উল্লেখ্য ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার শিবির থেকে সাধারণ মানুষের কাছে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’