আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা, নিহত ৫  

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক বাড়ি। এই অবস্থায় উত্তরবঙ্গে প্রাণ হারান পাঁচ বাসিন্দা। ভরা পুকুর আর নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতদের মধ্যে তিন জন জলপাইগুড়ির বাসিন্দা এবং বাকি দুজন শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে নিহতরা হলেন বছর ১১ শুভজিৎ বিশ্বাস, ৮ বছরের ঋত্বিক বিশ্বাস, ৩০ বছরের অগ্নু কুমার, ২৫ বছরের বিদ্যুৎ সরকার এবং বছর ৪০-এর শ্রীবাস দাস। প্রশ্ন হল কী করে তাদের মৃত্যু হল ? জানা গিয়েছে, স্কুল থেকে ফেরার পথে খেলতে গিয়ে জলপাইগুড়ির বেরুবাড়ির কাছে উত্তাল যমুনা নদীতে ডুবে যান  শুভজিৎ আর   ঋত্বিক। শিলিগুড়িতে মহানন্দা নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয় বিদ্যুৎ সরকারের। এছাড়াও জলাশয়ের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয় অগ্নু কুমার এবং শ্রীবাস দাসের।

উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে মিরিক বাইপাস রোড এবং ১০ নম্বর জাতীয় সড়কে  নেমেছে ধস। বন্ধ হয়ে গিয়েছে যানচলাচল।  অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। এরফলে তিস্তায় জলস্ফীতি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ