সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনার বলি ৫

৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা টোলপ্লাজার সামনে একটি লরি ও চার চাকার যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল ৫জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটার পরেরদিন সকালেই এক ভয়াবহ পথ দুর্ঘটনায়(Accident) প্রাণ হারালেন ৫জন। এদের মধ্যে ২টি শিশুও রয়েছে। নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত নাকাশিপাড়া(Nakashipara) থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের(34 NH) ওপর থাকা টোলপ্লাজার(Toll Plaza) সামনে একটি লরি ও চার চাকার যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তার জেরেই ঘটনাস্থলেই প্রাণ হারান ৫জন। দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে, সিঙ্গেল লেন দিয়ে গাড়ি চলাচাল ও দ্রুত গতিতে লরি চালানোর ঘটনা। এলাকাবাসীর দাবি, জাতীয় সড়কে কাজ চলায় একটি লেন দিয়েই দুইমুখো যান চালানো হচ্ছে। আর সেই সময় যানের গতিবেগ বিন্দুমাত্র নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আর তার জেরেই নিত্যদিন ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

জানা গিয়েছে, এদিন সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা টোলপ্লাজার সামনে বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বেথুয়াডহরির দিকে যাওয়া একটি ৪ চাকার গাড়ি। তার জেরে চার চাকার গাড়িটি কার্যত দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় গারিতে থাকা ২ শিশুসহ ৫জন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। দেহগুলি ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থলে জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিঙ্গেল লেন দিয়ে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা এক লেনের হয়ে যাওয়ায় অনেক সময়ই সেখান দিয়ে দ্রুত গতিতে যেতে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে গাড়িগুলি। পাশাপাশি এইরকম দুর্ঘটনাপ্রবণ এলাকায হওয়া সত্ত্বেও ট্রাফিক পুলিশের কোনও নজরদারি নেই।  

এই অবস্থায় এদিন স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন ওই দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশি নজরদারির পাশাপাশি যান নিয়ন্ত্রণের। সেই সঙ্গে তাঁরা জাতীয় সড়কের কাজ তাড়াতাড়ি শেষ করার দাবিতেও সরব হয়েছেন। এদিন দুর্ঘটনার পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনে পুলিশ। পাশাপাশি মৃতদের পরিচয় জানারও চেষ্টা করছেন তাঁরা।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ