বন্যা পরিস্থিতি, একাধিক জলাধার থেকে ছাড়া হচ্ছে ৬৭ কিউসেক জল, চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল ও খানাকুল :বাংলা থেকে নিম্নচাপ সরলেও ছত্তিশগড়, পাঞ্জাব, অসমে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি বাংলার নিম্নচাপ আশঙ্কা বাড়িয়েছে ঝাড়খণ্ডে। ফলে ডিভিসির ওপর চাপ বাড়তে চলেছে। ইতিমধ্যে মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় ৪৯ কিউসেক জল ছাড়ছে ডিভিসি।

জানা গিয়েছে, পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার কারণে জলস্তর বেড়ে ফুঁসছে বাংলার নদীগুলো। বাংলার পশ্চিমের জেলগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। শিলাবতী, কংসাবতী, দারকেশ্বর, রূপনারায়ন নদীতে জস ক্রমাগত বেড়েই চলেছে।  জানা গিয়েছে, মাইথন, পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া জল রাত সাড়ে দশটার মধ্যে এসে পৌঁছাবে দুর্গাপুরে। তারপরেই দুর্গাপুর ব্যারাজেও বাড়বে চাপ। এই ব্যারাজ থেকে ৬৭ হাজার ২৭৫ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এর জেরে হাওড়া ও হুগলি জেলায় বাড়ছে চাপ।

বন্যার আশঙ্কায় ভুগছে রাজ্যের বিস্তির্ণ জেলা। খানাকুল, ঘাটাল আতঙ্কিত। ইতিমধ্যে ঘাটালের একাধিক গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড চলে গিয়েছে জলের তলায়। কয়েকদিন আগেও সেখানে নৌকা চলতে দেখা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘর থেকে বের হওয়াই দুষ্কর হয়ে উঠেছে। কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াও খুব সঙ্গীন হয়ে উঠেছে। এর মধ্যে জলস্তর আরও বাড়লে বিপদ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যে পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। শুকিয়ে যাওয়া নদীতেও জল উপচে পড়েছে। টানা বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে হু হু করে জল বেড়েছে কোপাই নদীতে। তার জেরেই ডুবে গিয়েছে কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গন। নতুন করে জল ছাড়া হলে বাড়তে পারে বিপদ।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!