টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  অতিবৃষ্টির ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ মহকুমায়। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ বৃহস্পতিবার (২০ অগস্ট) আরামবাগ  যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অতিবৃষ্টির জেরে আরামবাগে ফুঁসছে দ্বারকেশ্বর নদী। এর পাশাপাশি ডিভিসির ছাড়া জলে জলস্তর ক্রমশ বাড়ছে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীতে। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে আরামবাগের সালেপুর পঞ্চায়েত এলাকায়। জল বইছে গ্রামের তিনটি রাস্তার উপর। যার জেরে গৃহবন্দি সালেপুরের পশ্চিমপাড়ার শতাধিক পরিবার। দ্বারকেশ্বর শাখা খালের জল উপচে রাস্তার পাশাপাশি কৃষিজমিগুলি জলমগ্ন। গ্রামের ভিতরে জল না ঢুকলেও পশ্চিমপাড়া যাওয়ার তিনটি রাস্তাতেই জলের স্রোত বইছে। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল পেরিয়েই চলছে যাতায়াত।

আরও পড়ুন: বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

বন্যার খবর পেয়েই এদিন দুপুরে এলাকা পরিদর্শনে যান আরামবাগের মহকুমা শাসক রবি কুমার ও বিধায়ক হেমন্ত বাগ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এলাকায় ত্রিপল বিতরণ করা হয়। এলাকায় একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আরামবাগের জন্য কন্ট্রোল রুমের নম্বর – ৯৪৭৬১৩৩৪০৪ চালু করা হয়েছে। এখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হলেও ডিভিসি জল ছাড়লে ও বৃষ্টি হলে জলস্তর আরও বাড়বে বলেই আশঙ্কা।  সব মিলিয়ে আতঙ্কিত আরামবাগ ও খানাকুলের মানুষ।   

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড