খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের পর কার্যত ভোলবদল টাকি শহরের একাধিক হোটেল ও রেস্তরাঁর। নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘর থেকে ঝকঝকে আধুনিক কিচেন-সরকারি নির্দেশের পর দ্রুত বদলে যাচ্ছে খাবারের দোকানগুলির চেহারা। কোথাও নতুন টাইলস, কোথাও মার্বেলের মেঝে, আবার কোথাও বসানো হচ্ছে নতুন রান্নার সরঞ্জাম। দেওয়ালে পড়ছে নতুন রঙের প্রলেপ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে চলছে বিভিন্ন কর্মসূচি। তারই অংশ হিসেবে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় খাবারের দোকান, হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। টাকিতেও একাধিক প্রতিষ্ঠানে চলে পরিদর্শন। অভিযানে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের জানানো হয়, প্রতিষ্ঠান ফের খুলতে হলে প্রয়োজনীয় নথিপত্র ঠিক করতে হবে। পাশাপাশি রান্নাঘর ও সংলগ্ন এলাকা পরিষ্কার করে খাদ্য প্রস্তুতের উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। সেই নির্দেশের পরই শুরু হয় দ্রুত সংস্কারের কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্ধ হোটেল-রেস্তরাঁয় চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। পুরনো রান্নাঘরের জায়গায় তৈরি হচ্ছে পরিচ্ছন্ন ও আধুনিক কিচেন। প্রয়োজনীয় সরকারি নথিপত্র সংগ্রহের কাজও চলছে।

আরও পড়ুনঃ ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংস্কারের কাজ শেষ হলে আধিকারিকরা ফের সরেজমিনে পরিদর্শন করবেন। খাদ্য সুরক্ষা বিধি, পরিচ্ছন্নতা এবং নথিপত্র যাচাইয়ের পরই প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার অনুমতি পাবে।টাকি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় প্রতিদিন বহু পর্যটক ও স্থানীয় মানুষ হোটেল-রেস্তরাঁয় খাবার খান। তাই এই উদ্যোগে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তাঁদের প্রত্যাশা, অভিযান শুধু সাময়িক নয়, নিয়মিতভাবেই চলুক।

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস