এই মুহূর্তে

মাঠেই মেজাজ হারিয়ে চরম সিদ্ধান্ত, ফুটবল খেলার মাঝেই সহপাঠীকে কোপাল বন্ধু, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল গাজোলের বিদ্রোহী মোড় এলাকা। রাস্তায় বন্ধুর উপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক নাবালক, এমনই অভিযোগ উঠেছে। হঠাৎ আক্রমণে গুরুতর জখম হয় অপর নাবালক। ঘটনাস্থলেই চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হামলাকারী নাবালককে হাতেনাতে ধরে ফেলেন এবং তাকে গাজোল থানার পুলিশের হাতে তুলে দেন।

আহত নাবালককে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আহত ও অভিযুক্ত দু’জনেই গাজোল এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে গাজোল বিদ্রোহী মাঠে দুই পক্ষের মধ্যে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিবাদ হয়েছিল। সেই ঘটনার জেরেই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: যাদবপুরে বহুতল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু , দুর্ঘটনা না কি আত্মহত্যা?

মঙ্গলবার সেই পুরোনো বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। রাস্তায় দেখা হতেই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, কথাকাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত নাবালক হঠাৎ ছুরি বের করে বন্ধুর উপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে গুরুতরভাবে জখম হয় অপর কিশোর। আহত নাবালকের মা গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ও তাঁর স্বামী জানান, দুজনেই দিন মজুরির কাজে ব্যস্ত ছিলেন। পুলিশের কাছ থেকেই তাঁরা জানতে পারেন যে, তাঁদের ছেলেকে তারই স্কুলের এক সহপাঠী ছুরি দিয়ে আঘাত করেছে। কেন এই হামলা, তা এখনও বুঝতে পারেননি তাঁরা। গাজোল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার জড়িত দুজনই নাবালক হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চড়ছে পারদ! ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস

ভাঙড়ে পিচ রাস্তার মেরামতির কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শিশু

শ্যামনগরে গর্ভে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

বাদুড়িয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন, গ্রেফতার বেড়ে ৩,প্রেমিক BDO জেলে

BDO’ দের পদোন্নতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়

গঙ্গাসাগরে শ্বশুরবাড়ির গোয়ালে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার,দেহ আটকে বিক্ষোভ, উত্তাল এলাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ