যাদবপুরে বহুতল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু , দুর্ঘটনা না কি আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরে এক বহুতল আবাসনের তিনতলা থেকে পড়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃতের নাম তপন দাস (৬৩)। মঙ্গলবার গভীর রাতে যাদবপুরের কামারপাড়া এলাকার ৩২ নম্বর দেশবন্ধু রোডে অবস্থিত একটি আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তপন দাসকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপন দাসের স্থায়ী বাসস্থান মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত পূর্ব পুরুষোত্তমপুর এলাকায়। তিনি কয়েকদিনের জন্য যাদবপুরে তাঁর ভাগ্নে অরুণ নায়কের বাড়িতে এসেছিলেন। জানা যাচ্ছে, চোখের চিকিৎসার উদ্দেশ্যেই তিনি ওই বাড়িতে চিকেন ঘটনার রাতে তিনি বাড়ির ভিতরেই ছিলেন এবং শৌচাগারে যাওয়ার সময় কোনওভাবে ব্যালকনির রেলিং পেরিয়ে নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: জ্যেঠিমার দেহ ফ্রিজে রেখে বিয়ের পিঁড়িতে ভাইপো, পরিবারের ‘আজব’ যুক্তিতে তাজ্জব সকলে

তবে বিষয়টি ঘিরে রহস্যও দানা বাঁধছে। পুলিশ জানিয়েছে, তপনের দেহে বিশেষ করে পিঠের অংশে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা পড়ার সময় লাগতে পারে আবার অন্যবকরণও কারণও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই গোটা ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করছে তদন্তকারীরা।

ইতিমধ্যেই তপনের ভাগ্নে অরুণ নায়ক এবং ওই আবাসনের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। ঘটনার সময় কেউ কোনও অস্বাভাবিক শব্দ শুনেছিলেন কি না,বা কোনও ঝামেলা হয়েছিল কিনা সে সব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। যাদবপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য এম আর বাঙুর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে তপন দাসের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ততদিন পর্যন্ত এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্য কাটছে না।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব