Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল্পেশমন্দিরে স্কাইওয়াক, খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির প্রাক্তন জেলা সম্পাদকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : শিলিগুড়িতে জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের (Skywalk) ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই স্কাইওয়াক তৈরি হওয়ায় খুশি বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল (Anup Pal)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করে লিখেছেন, শুধু দক্ষিণেশ্বর বা কালীঘাটে নয়, এবার উত্তরবঙ্গেও চালু হল স্কাইওয়াক। জল্পেশমন্দিরে স্কাইওয়াক চালু হল। হর হর মহাদেব।

সোমবার উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। পাঁচ কোটি টাকায় এই স্কাইওয়াক তৈরি হয়েছে। বহুদিন থেকেই এদিনের জন্য সবাই অপেক্ষা করছিল। অবশেষে স্কাইওয়াকের উদ্বোধন হওয়ায় আনন্দে মেতে উঠেছেন তাঁরা। রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক স্কাইওয়াক উদ্বোধনের পর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এলেই জলপাইগুড়ির জন্য কিছু করেন।

প্রতিবছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। স্কাইওয়াক তৈরি হওয়ায় খুব সহজেই ভক্তরা মন্দিরের ভিতর প্রবেশ করে পুজো দিতে পারবেন। জল্পেশ মন্দির (Jalpesh temple) কমিটি জানিয়েছে, ৩ বছরে স্কাইওয়াকটি তৈরি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এই উদ্বোধনে আনন্দ প্রকাশ করেছেন  বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল। দক্ষিণেশ্বর ও কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়ে সাধারণ মানুষের সুবিধা হয়েছে। জল্পেশ মন্দিরেও স্কাইওয়াক তৈরির কাজ চলছিল। এবার সেটি খুলে যাওয়ায় অনুপ পাল জানিয়েছে, শুধু দক্ষিণেই নয়, উত্তরেও রয়েছে স্কাইওয়াক। মুখ্যমন্ত্রীর নাম না নিলেও এই স্কাইওয়াক হওয়ায় তিনি খুশি তা বলার অপেক্ষা রাখে না।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের